Thursday, January 12, 2017

শরতের ঋতু
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
ডালে ডালে প্রজাপতি
খালে হাটু জল
ফুলে ফুলে মৌমাছি
মধু নিয়ে দল।
সফেদ-সফেদ মেঘ ভাসে
দুধে ধোয়া রঙ
উকি দিয়ে রোদ হাসে
জল খেলে ঢঙ।
ঝাকে ঝাকে বেলেহাস
বলাকাও উড়ে
শরতের যত রুপ
প্রকৃতির ক্রোরে।
বিলে ঝেলে ফোটাফুল
পদ্ম ও শাপলা
লাল-সফেদের বাহারেতে
কেরে নেয় মনটা।
হিমেল স্নিগ্ধ সমীরে
কাশফুল দোলে
জ্যোৎনাভড়া রাতে
কথা ঝুড়ি খোলে।
ছয়টি ঋতু নিয়ে
বাংলা এদেশ
সাকুল্য ঋতুর মাঝে
শরতই বেশ।

www.facebook.com/RoginSutarGhuri

No comments:

Post a Comment