Thursday, January 12, 2017

মনের ঘর
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
প্রানের বুলি মানব প্রেমীক?
প্রতিদানে চাওনা?
বড় হও এতেই ঈদ?
পাও না হও পাওনা?
বড় হলে নয় একা ভোগ
দেশ ও দশের তাইনা?
উন্নতিতে লাভ পাবে জীব
কমবেনা এক পাইনা।
তোর সুবাদে গর্বে এ বুক
নেচে উঠে তেড়িং
মনুর ছেলে হয়েও আমি
কল্পনাতে ফড়িং।
বাংলাতে তোর যদিও বাস
একে বলিস ঠাইনা
সবার মনে বাধবি বাসা
আরতো কিছুই চাইনা?

2 comments: