Thursday, January 12, 2017

স্নেহময়ী মা
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
মা'যে আমায় লক্ষি সোনা বলে তুমি ডাক
এতো আদর স্নেহ মায়া
লুকিয়ে তুমি রাখ ।
পাঠশালাতে যাবার আগে কপালে দাও চুমো
রাত একটু জাগলে বলো
লক্ষি ছেলে ঘুমো ।
ঘুম না এলে কেচ্ছা বলে ঘুম আনো মা চোখে
তাওনা এলে মোর মাথাটি
জড়িয়ে নাও বুকে।
ঘুমিয়ে পরে তোমার বুকে যাই অচিনপুরি
হেসে খেলে তোমার সাথে
হাত ধরে মা ঘুড়ি।
নেই সেথা নেই চিন্তা কোন ভাবনাও নাই ছোট
ভোর হলেই ডাক তুমি
লক্ষি জাদু ওঠো।
নিদ্রা কাটে তাও থেকে যায় সপ্নপুরির রেশ
তবুও তোমার আচল ছায়া
বেশ বেশ বেশ।

No comments:

Post a Comment