Thursday, January 12, 2017

অঙ্গিকার
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
পূর্বাকাশে মেঘ জমেছে দ্যাখরে তোরা ঐ
একটু পরেই আসছে ঝড় যাসরে তোরা কই ?
গাঢ় আধারে বিশাল মহি মেঘে পরেছে ঢাকা
বিশাল মাঠে কৃষক নেই মাঠ রয়েছে ফাকা।
মানব সবি ঝড়ের ভয়ে হচ্ছেনা ঘর বাহির
তোদের বুকের সাহস দেখে হয়যে ভাষা জাহির
বুকে এত সাহস নিয়ে যাসরে তোরা কই ?
পূর্বাকাশে মেঘ জমেছে দ্যাখরে তোরা ঐ।

সময়তো আর বসে থাকেনা ঝড় নয় বৃষ্টি
আমরাও বসে থাকবোনা দেখবোনা চেয়ে পিছুটি
সময়ের গতিতে চলেই যাব হোটবোনা মোরা পিছু
বাঁধ ভেঙ্গে দেব মানবোনা মোরা কিছু।
ঝড়কে মোরা অবহেলা করে চলবো সমূখ পানে
আমরা দেখতে চাই, কঠিন কি আছে এ ভূবনে!
তোমরা আমার চোখ খুলে দিলে
দেখালে আলোর পথ
তোমাদের ভাল কাজে আমিও একমত।
ঝড়কে মোরা ভয় করে আর রইবো নাকো ঘরে
সময়ের সাথে কাজ করেই যাব
দেখবো পিছু তাকিয়ে
বাধা বিপত্তি হটিয়েই যাব মানবোনা মোরা কিছু
আমরাও চলতে থাকবো কালের পিছু পিছু।

মনের ঘর
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
প্রানের বুলি মানব প্রেমীক?
প্রতিদানে চাওনা?
বড় হও এতেই ঈদ?
পাও না হও পাওনা?
বড় হলে নয় একা ভোগ
দেশ ও দশের তাইনা?
উন্নতিতে লাভ পাবে জীব
কমবেনা এক পাইনা।
তোর সুবাদে গর্বে এ বুক
নেচে উঠে তেড়িং
মনুর ছেলে হয়েও আমি
কল্পনাতে ফড়িং।
বাংলাতে তোর যদিও বাস
একে বলিস ঠাইনা
সবার মনে বাধবি বাসা
আরতো কিছুই চাইনা?
ঈদের কাজ
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
একমাস
উপবাস
প্রতিদানে ঈদ পাব,
হাতে হাত
কাধে কাধ
রেখে ঈদ্গাহে যাব।
প্রান খুলে
বুকে তুলে
নেব নেই ভেদাভেদ,
আমিত্ত
সবভুলে
হিংষারা দূরে সব।
কোলাকুলি
খোলাখুলি
এড়ি নাম হলো ঈদ।
ভেদাভেদ
হীন যত
কি ধনি কি গরীব।
ছোটদের
বড়দের
নেই কোন চিন্তা
উড়বার
ঘুড়বার
ঈদের ক দিনটা।
***
*
আমার ভাবনা
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
ঈদের জামা চাইনা আমি জুতা অন্য কিছু
চাইযে আমি খুজতে তাদের
একটি জামাও নাইকো যাদের
নেব তাদের পিছু।।
দুঃখে ভড়া জীবন যাদের তাদের বুকে নেব
কোলাকুলে করব তুলে
দুঃখ যত দেব ভুলে
মোটা –চিকন কাবো।।
ঈদ মানেতো নেই ভেদাভেদ ধনি-গরীব কুলি
নেইকো উচু-নীচু আবার
ঈদ আনন্দ সমান সবার
হিংসা যত ভুলি।

https://www.facebook.com/RoginSutarGhuri
রুখতে হবে
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
গাছ কেটে বন কেটে
করে যারা উজাড়
ওরা তো মানুষ নয়
শত্রু সবার।।
ওরা কেরে নিচ্ছে যে
প্রকৃতের সুখ
দুঃখতে ভরে দেবে
সকলের বুক।।
সাড়া নেই পাখিগুলর
নেই প্রজাপতির
প্রক্রিতি হারালোযে
তার সৌন্দর্যটি।।
সুবুজ শ্যামল ঘেরা
বাংলা এ দেশ
সকল দেশের সেরা
কেনো আজ এবেশ।।
প্রতিহত করবো'যে
করবে'যে তুমি
কভু হতে দেব নাকো

স্নেহময়ী মা
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
মা'যে আমায় লক্ষি সোনা বলে তুমি ডাক
এতো আদর স্নেহ মায়া
লুকিয়ে তুমি রাখ ।
পাঠশালাতে যাবার আগে কপালে দাও চুমো
রাত একটু জাগলে বলো
লক্ষি ছেলে ঘুমো ।
ঘুম না এলে কেচ্ছা বলে ঘুম আনো মা চোখে
তাওনা এলে মোর মাথাটি
জড়িয়ে নাও বুকে।
ঘুমিয়ে পরে তোমার বুকে যাই অচিনপুরি
হেসে খেলে তোমার সাথে
হাত ধরে মা ঘুড়ি।
নেই সেথা নেই চিন্তা কোন ভাবনাও নাই ছোট
ভোর হলেই ডাক তুমি
লক্ষি জাদু ওঠো।
নিদ্রা কাটে তাও থেকে যায় সপ্নপুরির রেশ
তবুও তোমার আচল ছায়া
বেশ বেশ বেশ।
ইচ্ছে জাগে
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
ছোট্ট বেলার হাড়ানো স্মৃতি
রঙ্গিন সপ্ন গুলো
মুক্ত গগনে পাখির মতো
উড়ে হারিয়ে গেল।।
গ্রীষ্মকালে পুকুর জলে
কত রঙের খেলা
আনন্দে মোন থাকতো মুখোর
যায়না কভু ভোলা।।
বিকেল-সাঝে ঘুড়ি নিয়ে
গগনে দিতাম উড়ে
বাহাদুরি করতো খুবি
গিয়ে ওই সে দূড়ে।।
আম কুরাতাম বৃষ্টি ভিজে
কতইনা আনন্দ সুখের
মাছ ধরতাম সকাল- সাঝে
দিয়ে আদার ইচের।।
বিলেঝিলে ফুল তুলতাম
পদ্ম আর শাপলা
গোল্লাছুট কানামাছিতে
মত্তে বসে মনটা।।
বরষা এলেই অথৈ জলে
যায়রে ভূমি ছেয়ে
এড়ি মাঝে আনন্দ বেদম
নোওকা ভ্রমনে যেয়ে।।
ইচ্ছে জাগে আবার হতে
সেই ছোট্ট ছেলে
রঙ্গিন সপ্ন দেখব আবার
চোখটি দুখান মেলে।।

facebook.com/RoginSutarGhuri