Thursday, January 12, 2017

বেখেয়াল
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
যাযাবরের সাধ জেগেছে মনে,
এবার বুঝি হয়ে যাব তাই ;
পণ করেছি কয়েক জনে মিলে
বাঁধসাধার কারো সাধ্য নাই ।
আমার কাছে আছে দামি কুপি,
চাই জ্বালাতে স্ফুলেঙ্গেরী মেলায়;
মাঝে মাঝে রকমারি সাজি
ধাঁধাঁ লাগি নিজের গড়া খেলায় ।
কোনযে মোনে এলাম নদীর ঘাটে,
দেখতে পেলাম উথথাল পাথাল ঢেউ;
শুনতে পেলাম তরঙেরি ধবনি
আমার মতো দেখছে অনেকেউ ।
মাঝ নদিতে নৌকা নিয়ে জেলে,
জাল ফেলেছে নদির বুক মাঝে;
কেউ বা আবার দিচ্ছে নদি পাড়ি
যে যার মতো মোন দিয়েছে কাজে ।
মাঝি ভাই নায়ের পাল তুলে,
জাল ফেলেছে নদির বুক মাঝে;
বাধা ঘাটে নায়ে বেদেনীরা
ঘাটি করে আছে কিনারাতে।
হিমেল হাওয়া পরশ বুলায় দেহে,
নদির ওপার আকাশ গেছে নেমে ;
ভাবি আমি ওপার গেলেই বুঝি
পারবো যেতে সুনীল গগনেতে ।
সূয্য ক্রমেই লাল হয়েছে ভারী,
এবার বুঝি করবে সে যে স্নান;
তাইনা দেখে ফিরছে সবাই বাড়ি
মিনারেতে হচ্ছে যে আযান ।

https://www.facebook.com/RoginSutarGhuri

No comments:

Post a Comment