Thursday, January 12, 2017

ইচ্ছে জাগে
এস এম নাজমুস সাকিব - রঙ্গিন সুতার ঘুড়ি
ছোট্ট বেলার হাড়ানো স্মৃতি
রঙ্গিন সপ্ন গুলো
মুক্ত গগনে পাখির মতো
উড়ে হারিয়ে গেল।।
গ্রীষ্মকালে পুকুর জলে
কত রঙের খেলা
আনন্দে মোন থাকতো মুখোর
যায়না কভু ভোলা।।
বিকেল-সাঝে ঘুড়ি নিয়ে
গগনে দিতাম উড়ে
বাহাদুরি করতো খুবি
গিয়ে ওই সে দূড়ে।।
আম কুরাতাম বৃষ্টি ভিজে
কতইনা আনন্দ সুখের
মাছ ধরতাম সকাল- সাঝে
দিয়ে আদার ইচের।।
বিলেঝিলে ফুল তুলতাম
পদ্ম আর শাপলা
গোল্লাছুট কানামাছিতে
মত্তে বসে মনটা।।
বরষা এলেই অথৈ জলে
যায়রে ভূমি ছেয়ে
এড়ি মাঝে আনন্দ বেদম
নোওকা ভ্রমনে যেয়ে।।
ইচ্ছে জাগে আবার হতে
সেই ছোট্ট ছেলে
রঙ্গিন সপ্ন দেখব আবার
চোখটি দুখান মেলে।।

facebook.com/RoginSutarGhuri

No comments:

Post a Comment